ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে পাবনায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও পাবনা পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পৌর প্রশাসক খায়রুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাখাওয়াত হোসেনসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। বাড়িঘর, শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ আশপাশে পানি জমে যাতে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।