কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় দক্ষিণ বাগমারা কোটবাড়ি এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তার দাফন হবে।
শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি টিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তুহিন নামে এক তরুণকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ফাহিম ও আনাস নামে আরও দুজনকে আটক করেছে পুলিশ। তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে রোববার দুপুর ১২টায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
কুবি. প্রিতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।