রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

মস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২

মস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২
মস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২০, ২০২৬ ০৫:২৩ অপরাহ্ন

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলায় অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। হামলায় বিভিন্ন স্থাপনা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অঞ্চলজুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাজধানী এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলার শিকার হয়েছে। শনিবার থেকে ১ হাজার ৬০০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে মস্করমুখী ছিল ৪৫০টি।

সোবিয়ানিন জানান, কয়েকটি ড্রোন মস্কোর একটি তেল শোধনাগারে আঘাত হেনে ক্ষয়ক্ষতি করেছে। একটি ড্রোন আবাসিক ভবনে আঘাত করলেও সেখানে কেউ হতাহত হয়নি।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানান, রামেনস্কি জেলায় ২১ তলা একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে ড্রোন পড়ে আগুন ধরে যায়। সেখান থেকে ৪০০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয় এবং ২০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। সোফাইনো এলাকায় ড্রোনের আঘাতে একজন নিহত ও পাঁচজন আহত হন। ওরেখোভো-জুয়েভো জেলায় আরও একজন নিহত এবং লেনিনস্কি জেলায় একজন আহত হয়েছেন।

তিন দিনব্যাপী রাশিয়ার সংসদীয় নির্বাচনের শেষ দিনে এই হামলা হলো। একই সময়ে দেশটিতে আঞ্চলিক ও স্থানীয় নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।