মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘দাবার গুটি’ হওয়ার বেদনা, এমপি গাজী নজরুলের বাসা থেকে স্ত্রীর চিঠি উদ্ধারমরিয়মের মৃত্যু: এমপি নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশমরিয়মের মৃত্যুর ঘটনায় শ্যালক ওবায়দুরকে দায়ী করলেন বাবাআত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল ও প্রথম স্ত্রীকে রিমান্ড আবেদনহামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫দেশের প্রতি ১০০ উচ্চশিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফযুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, তবু বাংলাদেশে দাম কম: রিজভীতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজকম্বোডিয়ায় অনলাইন স্ক্যামবিরোধী অভিযানে ৯ বাংলাদেশি আটকআফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩সৌদিতে মুহূর্তেই শেষ এক পরিবারের স্বপ্ন, নিহত ৯মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল‘পলায়ন’ প্রমাণিত, চাকরি থেকে বরখাস্ত সাবেক এসপি আসাদুজ্জামানহোয়াইট হাউসে নিষেধাজ্ঞা, ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা সিএনএন-এমএস নাও-পলিটিকোরইরানের নতুন অস্ত্রে বিশ্ব বিস্মিত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি নিহতের দাবিব্রাহ্মণবাড়িয়ায় এসআইয়ের বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ , তদন্তের দাবিবাবার বিরুদ্ধে ৩১ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, উদ্ধার দুই মাস পরহরিরামপুরে মাদকবিরোধী সভা, পাড়া-মহল্লায় কমিটি গঠনের দাবিশ্রীবরদীতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে পুকুরে মিলল যুবকের মরদেহ; আটক ১ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থখুলনায় তরুণ উদ্যোক্তাদের নিয়ে জেসিআই ঢাকা নর্থের দক্ষতা উন্নয়ন কর্মসূচিপুলিশের প্রেস ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ দাবি, ফের মানববন্ধনে কুবি শিক্ষার্থীরাবগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫সদর উপজেলা গেটের সামনে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপিমরিয়মের মৃত্যু: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর রিমান্ড মঞ্জুর

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
সর্বশেষ উপলব্ধ: জুন ১২, ২০২৬ ০৬:৪৩ পূর্বাহ্ন

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার  (১১ জুন) সকাল আনুমানিক ১০টায় রাজধানীর শাহজাহানপুর আমতলা মোড়ে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া লেগুনার ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি লেগুনা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। সময় স্থানীয় পথচারী আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তাকে রাজধানীর ইসলামী হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তার মাথার আঘাতপ্রাপ্ত স্থানে ছয়টি সেলাই দেন এবং প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা প্রদান করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

 

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, এটি কি নিছক একটি সড়ক দুর্ঘটনা, নাকি পরিকল্পিতভাবে সংঘটিত কোনো হামলার অংশ?

নিসচার নেতৃবৃন্দের ভাষ্য, সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশে ব্যাটারিচালিত রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং অবৈধ বেপরোয়া লেগুনা চলাচল বন্ধের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন, জনসচেতনতা কার্যক্রম বিভিন্ন পর্যায়ে দাবি জানিয়ে আসছে। সম্প্রতি সরকারও বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। এমন প্রেক্ষাপটে সংগঠনের মহাসচিবের ওপর লেগুনার ধাক্কায় ধরনের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, তা নিয়ে সংগঠনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে ঘটনার  নিরপেক্ষ দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত লেগুনাটি শনাক্ত করে চালক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মহিউদ্দিন/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।