জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারের পাহাড়সম ব্যর্থতা আড়াল করতেই বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে। এ জন্য নানা ধরনের ন্যারেটিভও তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) সকালে প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, নোট অব ডিসেন্ট নিয়ে সমঝোতার প্রস্তাবে রাজি হয়ে জনগণের সঙ্গে প্রতারণা করবে না তার দল। বিএনপি জাতির সঙ্গে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি বলেও অভিযোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, সংশোধনের নামে মানুষকে ধোঁকা দেয়ার পথ পরিহার করে নিজের দায়িত্ব পালন করতে হবে। তা না পারলে পদ থেকে সরে দাঁড়ানো উচিত।
লংমার্চ ঘিরে ষড়যন্ত্র না করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কোনো ষড়যন্ত্রের কাছে তারা মাথানত করবেন না।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াতকে সাবেক ফ্যাসিস্টদের সঙ্গে যুক্ত করে দেখানোর চেষ্টা করছে সরকার। একই সঙ্গে মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও অস্ত্র ব্যবসা বন্ধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন তিনি।
সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে। সংস্কার পরিষদ ছাড়া সংবিধান পরিবর্তন বেআইনি বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়, এমন বিষয় যুক্ত করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।