সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও যাবে পুলিশ: আইজিপিসব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল নির্মাণের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ৯ মাসে মাদ্রাসায় যৌন নির্যাতনের শিকার ১০৯ শিশু: জেএমবিএফচার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামানখাড়গের মন্তব্যের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভে বিজেপিট্রাম্পের নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে হামলায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: সিএনএনআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় কাতারে প্রতিবাদ সভাব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, ফল প্রত্যাখ্যান ফ্লাভিওরনেতানিয়াহুর ইরানে হামলার পরিকল্পনায় আপত্তি সেনাপ্রধানেরনিকি মিনাজের নিতম্বের প্রশংসায় ট্রাম্প, বললেন ‘এমন সুন্দর আগে দেখিনি’আদালতে যাওয়ার পথে রাহুল গান্ধীর গাড়িবহরে দুর্ঘটনানির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদোতানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা, সমন জারিকেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১পুলিশের ওপর হামলার ঘটনায় গোপালগঞ্জে মামলা, গ্রেপ্তার ৭কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিটবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজজাপান সফরে বাংলাদেশের প্রত্যাশা কতটা পূরণ হবে!

তিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতি

তিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতি
তিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতি
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৫, ২০২৬ ০১:২২ অপরাহ্ন

ভারতের সরকারি বন্ডবাজারে টানা ১০ সপ্তাহ ধরে দরপতন চলছে, যা গত তিন দশকের মধ্যে দীর্ঘতম। এর মধ্যে দেশটির ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের ইল্ড বেড়ে ৭ দশমিক ৪৭৪০ শতাংশে পৌঁছেছে। এতে ভারতের অর্থনীতিতে নতুন করে চাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড ও দ্য ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে সুদের হার বৃদ্ধি, ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা এবং বিদেশি বিনিয়োগকারীদের অর্থ প্রত্যাহার বন্ডবাজারে চাপ বাড়াচ্ছে।

গত শুক্রবার (২৩ অক্টোবর) ১০ বছর মেয়াদি বেঞ্চমার্ক বন্ডের ইল্ড বেড়ে ৭ দশমিক ৪৭৪০ শতাংশে দাঁড়ায়। আগের কার্যদিবসে এ হার ছিল ৭ দশমিক ৪৫৯৬ শতাংশ। গত সপ্তাহে ইল্ড বেড়েছে ৯ বেসিস পয়েন্ট। এর আগের টানা ৯ সপ্তাহে বেড়েছিল ৬২ বেসিস পয়েন্ট।

এদিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১১৫ ডলারে পৌঁছেছে, যা প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। জ্বালানির দাম বৃদ্ধি ও বৈশ্বিক সুদের হারের প্রভাবে ভারতের বন্ডবাজারে অস্থিরতা আরও বাড়ছে।

বিশ্লেষকদের মতে, বন্ডের ইল্ড বাড়লে সরকারের নতুন ঋণ নেয়া ও পুরোনো ঋণ পুনঃঅর্থায়নের খরচ বাড়তে পারে। একই সঙ্গে ব্যাংকঋণের সুদ বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগে ধীরগতি এবং মূল্যস্ফীতির চাপ তৈরির ঝুঁকিও থাকে।

তবে বন্ডবাজারে দীর্ঘস্থায়ী দরপতন মানেই অর্থনীতি নিশ্চিতভাবে সংকটে পড়বে, এমন নয়। পরিস্থিতির প্রকৃত প্রভাব নির্ভর করবে সরকারি ঋণের ব্যয়, বিদেশি বিনিয়োগের প্রবাহ, মুদ্রার বিনিময় হার, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।