রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, ৯ হাজার ৫৮ পিস ইয়াবা, হেরোইন, গাঁজা ও ৩২০টি জালনোট উদ্ধার করা হয়। এ ছাড়া ১২টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও নগদ ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৮ জন মিরপুর বিভাগে এবং ১০০ জন তেজগাঁও বিভাগে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।