সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মূল পরিকল্পনাকারী শাহরিয়ার গ্রেপ্তারসালমানের স্টুডিও ভাঙচুরে ভাষানটেক যুবলীগ নেতা গ্রেপ্তারমাদকমুক্ত ক্যাম্পাসের লক্ষ্যে ববির ২৫ বিভাগে ক্রীড়া সামগ্রী বিতরণ ছাত্রদল নেতারসংবিধান সংশোধন বিল জানুয়ারিতে, পাস হলেই হবে গণভোটডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম, ছাড় না দেয়ার হুঁশিয়ারি মাহদীরসালমানের অভিযোগ, ‘বিএনপি চাঁদাবাজ দল’; যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, ‘দখল করতে দেয়া হবে না’: আসিফ মাহমুদহাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪১চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রাথমিকের প্রার্থীরাঅপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমৌলিক সংবিধান সংশোধনে জনগণের ভোট নেয়ার সিদ্ধান্তসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, জামায়াত আমির বললেন ‘এর শেষ হবে একদিন’ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ; চলছে উদ্ধার অভিযানখামেনিকে হত্যা নিয়ে রাশিয়ার কড়া বার্তাভারতে ৬ এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে ২০০ মার্কিন সেনাআকাশ ঢাকল আগ্নেয় ছাই, বন্ধ সিসিলির কাতানিয়া বিমানবন্দরভারী বৃষ্টি ও ঝড়ে ভারতের উত্তরপ্রদেশে প্রাণহানি ৫৬অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত পরিবর্তনে ব্রাজিলের সম্ভাব্য একাদশজয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমীনের মনোনয়নপত্র জমাশেরপুর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দসশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাটবগুড়ায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যার অভিযোগলক্ষ্মীপুরে বিএনপিসহ বিভিন্ন দলের অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদানফের কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ২৫৪বিশ্ব পর্যটন দিবস আজ, এআই-ডিজিটাল রূপান্তরে গুরুত্ব

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরাও দেশে ফিরেছেন।

এর আগে স্থানীয় সময় শনিবার রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরকালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। ২৪ সেপ্টেম্বর দেয়া ওই ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।

ভাষণে তিনি বৈশ্বিক মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। সংঘাত নিরসনে সংলাপ, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জনগণের ক্ষমতায়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এ লক্ষ্যে সরকারের 'রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন' বা থ্রি-আর কৌশলের কথাও তুলে ধরেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই দীর্ঘস্থায়ী এ সংকটের একমাত্র সমাধান। স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা কামনা করেন।

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে পৃথক বৈঠক করেন।

এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-এমের সঙ্গেও পৃথক বৈঠক করেন তিনি।

সফরের শুরুতে ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে দেয়া স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী অংশ নেন। পরে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণকারী নেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনাতেও যোগ দেন তারা।

আশিক/মি.

 

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।