সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মূল পরিকল্পনাকারী শাহরিয়ার গ্রেপ্তারসালমানের স্টুডিও ভাঙচুরে ভাষানটেক যুবলীগ নেতা গ্রেপ্তারমাদকমুক্ত ক্যাম্পাসের লক্ষ্যে ববির ২৫ বিভাগে ক্রীড়া সামগ্রী বিতরণ ছাত্রদল নেতারসংবিধান সংশোধন বিল জানুয়ারিতে, পাস হলেই হবে গণভোটডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম, ছাড় না দেয়ার হুঁশিয়ারি মাহদীরসালমানের অভিযোগ, ‘বিএনপি চাঁদাবাজ দল’; যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, ‘দখল করতে দেয়া হবে না’: আসিফ মাহমুদহাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪১চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রাথমিকের প্রার্থীরাঅপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমৌলিক সংবিধান সংশোধনে জনগণের ভোট নেয়ার সিদ্ধান্তসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, জামায়াত আমির বললেন ‘এর শেষ হবে একদিন’ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ; চলছে উদ্ধার অভিযানখামেনিকে হত্যা নিয়ে রাশিয়ার কড়া বার্তাভারতে ৬ এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে ২০০ মার্কিন সেনাআকাশ ঢাকল আগ্নেয় ছাই, বন্ধ সিসিলির কাতানিয়া বিমানবন্দরভারী বৃষ্টি ও ঝড়ে ভারতের উত্তরপ্রদেশে প্রাণহানি ৫৬অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত পরিবর্তনে ব্রাজিলের সম্ভাব্য একাদশজয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমীনের মনোনয়নপত্র জমাশেরপুর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দসশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাটবগুড়ায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যার অভিযোগলক্ষ্মীপুরে বিএনপিসহ বিভিন্ন দলের অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদানফের কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ২৫৪বিশ্ব পর্যটন দিবস আজ, এআই-ডিজিটাল রূপান্তরে গুরুত্ব

খামেনিকে হত্যা নিয়ে রাশিয়ার কড়া বার্তা

খামেনিকে হত্যা নিয়ে রাশিয়ার কড়া বার্তা
খামেনিকে হত্যা নিয়ে রাশিয়ার কড়া বার্তা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৭, ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হামলা চালিয়ে হত্যা করাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ল্যাভরভ বলেন, খামেনি ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি ইরানের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের হত্যায় শক্তি প্রয়োগ করা ‘অগ্রহণযোগ্য’। তিনি এ ঘটনাকে জবরদস্তিমূলক শক্তি প্রয়োগের আরেকটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

ইউক্রেন প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার সম্ভাবনা নস্যাৎ করতে সবকিছু করছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনে বিপুল অস্ত্র সরবরাহ করে বেসামরিক মানুষ ও অবকাঠামোয় হামলায় সহায়তা করছে বলেও দাবি করেন তিনি।

মধ্যপ্রাচ্য প্রসঙ্গে ল্যাভরভ বলেন, জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সময় এসেছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কাছে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দেয়ার আহ্বান জানান।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বৈশ্বিক সহযোগিতার জন্য আন্তর্জাতিক সংস্থা গঠনে চীনের উদ্যোগকে রাশিয়া সমর্থন করে বলেও জানান ল্যাভরভ।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।