আগামী জানুয়ারির সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বিলটি পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট আয়োজন করা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের কাছ থেকে সংবিধান সংশোধন নিয়ে মতামত নেয়ার সময় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। বিভেদ নয়, জাতীয় ঐক্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেয়া হবে।
তিনি আরও বলেন, সংবিধানে মৌলিক পরিবর্তন আনা হলে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
উল্লেখ্য, ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়। কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি চাওয়া হলেও তারা নাম দেয়নি এবং কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান করেছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।