গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩৪৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭, খুলনায় ৩২৯, বরিশালে ২২৭, রাজশাহীতে ১৭৬, ময়মনসিংহে ১৩২, রংপুরে ৭৩ এবং সিলেটে ১২ জন রয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৩ হাজার ৬৯৪ জন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।