সালমান মুক্তাদিরের ‘বিএনপি চাঁদাবাজ দল’ মন্তব্যকে ঢালাও অভিযোগ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সালমান সুনির্দিষ্ট মামলা করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, সালমান ফেসবুক লাইভে অভিযোগ করলেও এখনো কোনো মামলা করেননি। এ ঘটনায় এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রশাসনিক কারণ, কর্তব্যে অবহেলা কিংবা কোনো ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে পুলিশ কর্মকর্তাদের বদলি করা হয়। বদলির পরও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়।
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে একটি ভাইরাল ঘটনার তদন্ত ও ফরেনসিক পরীক্ষা হয়েছে বলেও জানান তিনি। ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা, বিভাগীয় কার্যক্রম ও গ্রেপ্তারের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।