সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মূল পরিকল্পনাকারী শাহরিয়ার গ্রেপ্তারসালমানের স্টুডিও ভাঙচুরে ভাষানটেক যুবলীগ নেতা গ্রেপ্তারমাদকমুক্ত ক্যাম্পাসের লক্ষ্যে ববির ২৫ বিভাগে ক্রীড়া সামগ্রী বিতরণ ছাত্রদল নেতারসংবিধান সংশোধন বিল জানুয়ারিতে, পাস হলেই হবে গণভোটডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম, ছাড় না দেয়ার হুঁশিয়ারি মাহদীরসালমানের অভিযোগ, ‘বিএনপি চাঁদাবাজ দল’; যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, ‘দখল করতে দেয়া হবে না’: আসিফ মাহমুদহাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪১চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রাথমিকের প্রার্থীরাঅপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমৌলিক সংবিধান সংশোধনে জনগণের ভোট নেয়ার সিদ্ধান্তসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, জামায়াত আমির বললেন ‘এর শেষ হবে একদিন’ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ; চলছে উদ্ধার অভিযানখামেনিকে হত্যা নিয়ে রাশিয়ার কড়া বার্তাভারতে ৬ এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে ২০০ মার্কিন সেনাআকাশ ঢাকল আগ্নেয় ছাই, বন্ধ সিসিলির কাতানিয়া বিমানবন্দরভারী বৃষ্টি ও ঝড়ে ভারতের উত্তরপ্রদেশে প্রাণহানি ৫৬অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত পরিবর্তনে ব্রাজিলের সম্ভাব্য একাদশজয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমীনের মনোনয়নপত্র জমাশেরপুর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দসশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাটবগুড়ায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যার অভিযোগলক্ষ্মীপুরে বিএনপিসহ বিভিন্ন দলের অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদানফের কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ২৫৪বিশ্ব পর্যটন দিবস আজ, এআই-ডিজিটাল রূপান্তরে গুরুত্ব

ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ; চলছে উদ্ধার অভিযান

ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ; চলছে উদ্ধার অভিযান
ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ; চলছে উদ্ধার অভিযান
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৭, ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন

ব্যাংককের লাত ক্রাবাং এলাকায় ভয়াবহ বন্যায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) শয্যাশায়ী রোগী, প্রবীণ ও ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে।

বন্যার পানি কোথাও কোথাও গলা পর্যন্ত পৌঁছেছে। ফলে বাড়িঘরে আটকে পড়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। পোহ তেক তুং ফাউন্ডেশনের উদ্ধারকারী দলও বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

লাত ক্রাবাংয়ের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রম ক্লাও সরকারি আবাসিক এলাকায় প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট।

বন্যাকবলিতদের জন্য কিং মংকুটস ইনস্টিটিউট অব টেকনোলজি লাত ক্রাবাংয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য অতিরিক্ত যানবাহন ও হাই-গ্রাউন্ড-ক্লিয়ারেন্স জিএমসি ট্রাক ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, এখনো অনেক মানুষ বাড়িঘরে আটকা রয়েছেন। বিশেষ করে শয্যাশায়ী রোগী ও প্রবীণদের উদ্ধারে বাড়তি সময় ও সরঞ্জাম প্রয়োজন হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।