আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। দল-মত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে তিনি বলেন, বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ বলার অভিযোগের সুনির্দিষ্ট আইনি ভিত্তি নেই। মামলা হলে বিষয়টি তদন্ত করা হবে।
রাড্ডা ক্লিনিকে হামলা ও লুটপাটের ঘটনায় শাহআলী থানার ওসিকে প্রত্যাহার এবং বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।