মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
কবে জারি হবে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন?মাদক-নৈরাজ্য ও গুজবের প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তাইউপি ভোট নিয়ে ইসির নতুন বার্তা, চূড়ান্ত হয়নি তারিখচাহিদার চেয়ে ১৫ লাখ টন বেশি সার প্রস্তুত রেখেছে সরকারমহাকাশে অস্ত্র মোতায়েন, প্রথমবার মুখ খুলল যুক্তরাষ্ট্রহুথি মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে ইসরাইলইরানের ৬ কোটি ১০ লাখ ডলারের ক্রিপ্টো বাজেয়াপ্তে যুক্তরাষ্ট্রের মামলামদিনায় ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ আকরিকের সন্ধান সৌদিরহিমবাহ গলছে দ্রুত, হিমালয়ের হ্রদগুলো বাড়াচ্ছে বিপদের শঙ্কারাশিয়া নিষেধাজ্ঞা বিলে ১০০% শুল্কের তালিকায় ভারতকে চান মার্কিন আইনপ্রণেতারাতায়েফসহ সৌদির ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের মানবিক আবেদনদূষিত বায়ুতে ঢাকার অবস্থান কত নম্বরে?জয়পুরহাটে ডিবির অভিযান, ২১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তারজুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড‘তোমরা মারো না কেন? মারো’, সাদ্দামকে বলেছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

‘তোমরা মারো না কেন? মারো’, সাদ্দামকে বলেছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

‘তোমরা মারো না কেন? মারো’, সাদ্দামকে বলেছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর
‘তোমরা মারো না কেন? মারো’, সাদ্দামকে বলেছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ০৩:০২ অপরাহ্ন

আন্দোলনকারীদের মারধরের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে উসকানি দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরএমন দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সাদ্দামের সঙ্গে কথোপকথনের সময় কাদের বলেছিলেন, ‘তোমরা মারো না কেন? মারো।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটরের দাবি, ওবায়দুল কাদেরের উসকানিমূলক বক্তব্য ও বিভিন্ন সিদ্ধান্তের পর ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিলে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। ১৬ জুলাই ওয়াসিম, আবু সাঈদসহ কয়েকজন নিহত হওয়ার পর ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলিতে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত এবং প্রায় ২৫ হাজার আহত হন বলেও দাবি করেন তিনি।

আমিনুল ইসলাম আরও বলেন, ওবায়দুল কাদের বলেছিলেন, আন্দোলন দমনে ছাত্রলীগই যথেষ্ট। ২০২৪ সালের ১৯ জুলাই ১৪ দলীয় বৈঠকে আসামিরা উপস্থিত ছিলেন এবং সেখানে কারফিউ জারি ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়।

তার ভাষ্য, ওবায়দুল কাদের ‘শুট অ্যাট সাইট নির্দেশনার কথাও বলেছিলেন। এসব ঘটনায় আসামিদের সুপিরিয়র রেসপনসিবিলিটি, সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি ও ব্যক্তিগত দায় ছিল।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।