মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
কবে জারি হবে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন?মাদক-নৈরাজ্য ও গুজবের প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তাইউপি ভোট নিয়ে ইসির নতুন বার্তা, চূড়ান্ত হয়নি তারিখচাহিদার চেয়ে ১৫ লাখ টন বেশি সার প্রস্তুত রেখেছে সরকারমহাকাশে অস্ত্র মোতায়েন, প্রথমবার মুখ খুলল যুক্তরাষ্ট্রহুথি মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে ইসরাইলইরানের ৬ কোটি ১০ লাখ ডলারের ক্রিপ্টো বাজেয়াপ্তে যুক্তরাষ্ট্রের মামলামদিনায় ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ আকরিকের সন্ধান সৌদিরহিমবাহ গলছে দ্রুত, হিমালয়ের হ্রদগুলো বাড়াচ্ছে বিপদের শঙ্কারাশিয়া নিষেধাজ্ঞা বিলে ১০০% শুল্কের তালিকায় ভারতকে চান মার্কিন আইনপ্রণেতারাতায়েফসহ সৌদির ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের মানবিক আবেদনদূষিত বায়ুতে ঢাকার অবস্থান কত নম্বরে?জয়পুরহাটে ডিবির অভিযান, ২১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তারজুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড‘তোমরা মারো না কেন? মারো’, সাদ্দামকে বলেছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের মানবিক আবেদন

ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের মানবিক আবেদন
ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের মানবিক আবেদন
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ০২:০৩ অপরাহ্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খানের দীর্ঘ কারাবাস নিয়ে মানবিক উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে চিঠি দিয়েছেন দেশটির সাত সাবেক অধিনায়ক।

চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ। তারা জানিয়েছেন, রাজনৈতিক বা কূটনৈতিক অবস্থান থেকে নয়, সাবেক অধিনায়ক হিসেবে মানবিক উদ্বেগ থেকেই তারা এ আবেদন করেছেন।

চিঠিতে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক মামলায় তারা কোনো পক্ষ নিচ্ছেন না। তবে কারাগারে থাকা একজন ব্যক্তির সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, সেটিই তাদের মূল উদ্বেগ।

এর আগে গত ২৩ আগস্ট বিশ্বের ২২ সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়ে ইমরানের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। সেখানে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা, পারিবারিক সাক্ষাতের সুযোগ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।