মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

দূষিত বায়ুতে ঢাকার অবস্থান কত নম্বরে?

দূষিত বায়ুতে ঢাকার অবস্থান কত নম্বরে?
দূষিত বায়ুতে ঢাকার অবস্থান কত নম্বরে?
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তালিকায় ঢাকার একিউআই স্কোর ছিল ১৬৭। এদিন ঢাকার বাতাসকেঅস্বাস্থ্যকরহিসেবে চিহ্নিত করা হয়েছে।

তালিকায় ২২৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। ২০১ স্কোর নিয়ে দ্বিতীয় মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, -৫০ স্কোর ভালো, ৫১-১০০ সহনীয়, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।