মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

তায়েফসহ সৌদির ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩

তায়েফসহ সৌদির ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩
তায়েফসহ সৌদির ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ন

সৌদি আরবের তায়েফ, খামিস মুশাইত আবহা শহরে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, সোমবারের এসব হামলায় ১৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি বাড়ি দুটি যানবাহন।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি মঙ্গলবার ভোরে জানান, আহতদের মধ্যে কয়েকজন মাঝারি মাত্রার আঘাত পেয়েছেন। হুতিরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করেছে বলেও অভিযোগ করেন তিনি। ধরনের হামলা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।

এর আগে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, আগের ২৪ ঘণ্টায় ইয়েমেনের পাঁচটি প্রদেশে সৌদি যুদ্ধবিমান ৫৪টি হামলা চালিয়েছে। এসব হামলার জবাব দেয়ারও হুমকি দেন তিনি।

ছাড়া সোমবার খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর দাবিও করে হুতিরা। বছরের পর বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের সরকারি বাহিনী হুতিদের মধ্যে সংঘাত আবারও বেড়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।