হুথিদের সামরিক হুমকি মোকাবিলায় ইসরাইল ও সৌদি আরব গোপনে আলোচনা করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ আলোচনায় মধ্যস্থতা করেছে বলে মঙ্গলবার মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে ওয়ালা ও জেরুজালেম পোস্ট।
গত এক সপ্তাহে সৌদি আরবের ওপর হুথিদের হামলা বেড়েছে। তেল অবকাঠামোয় ড্রোন হামলায় প্রধান পাইপলাইনে আংশিক বিঘ্ন ঘটেছে। একই সঙ্গে সৌদি-ইয়েমেন সীমান্তের কাছে বেসামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছে তারা।
কূটনৈতিক সূত্রের দাবি, সৌদি আরবকে নিরাপত্তা সহায়তা দিতেই সেন্টকমের মধ্যস্থতায় এ আলোচনা হয়েছে। হুথিদের সামরিক অবস্থান ও সম্ভাব্য ভবিষ্যৎ অভিযানের বিষয়ে গোয়েন্দা তথ্য পেতে রিয়াদ ইসরাইলের সহায়তা চেয়েছে বলে জানা গেছে।
এদিকে হুথিদের মোকাবিলায় সৌদি আরব ব্রিটেনের কাছেও সহায়তা চেয়েছে। বাব আল-মান্দাব প্রণালি ও তেল অবকাঠামো সুরক্ষায় ব্রিটিশ সামরিক সহায়তা চেয়েছে রিয়াদ বলে জানিয়েছে ব্লুমবার্গ।
অন্যদিকে সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরাইলে উদ্বেগ তৈরি হয়েছে। একই সময়ে দুই দেশের নিরাপত্তা স্বার্থের কিছু মিল থাকায় ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।