বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে মাদক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব-অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল-নৈরাজ্যেরও প্রতিবাদ জানানো হয়।
সোমবার রাতে মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় তারা কাজ করবেন।
এ সময় ক্যাম্পাসকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান ছাত্রদলের নেতারা।
ববি, প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।