হিমালয়ের হিমবাহ এক দশক আগের তুলনায় ৬৫ শতাংশ দ্রুত হারে গলছে। এতে হিমবাহজাত হ্রদগুলো অস্থিতিশীল হয়ে পড়ায় দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের জন্য বড় ধরনের দুর্যোগের ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা।
সিস্টেমিক ও ইন্টিগ্রেটেড মাউন্টেন ইনিশিয়েটিভের যৌথ গবেষণায় বলা হয়েছে, হিমবাহ গলে তৈরি হওয়া হ্রদগুলো দুর্বল বরফ ও পাথরের বাঁধে আটকে থাকে। এগুলো ভেঙে আকস্মিক বন্যা, ভূমিধসসহ বড় ধরনের দুর্যোগ ঘটতে পারে।
গবেষকদের মতে, হিমালয়-কারাকোরাম অঞ্চলের প্রায় ৪০ হাজার হিমবাহের মধ্যে মাত্র ২১টির বিস্তারিত পর্যবেক্ষণের ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। ফলে বহু হিমবাহের প্রকৃত ঝুঁকি এখনো অজানা।
ভারতে ২০২৫ সালে মূল্যায়ন করা ১৮৯টি উচ্চঝুঁকিপূর্ণ হ্রদের মধ্যে ৫৬টিকে ‘অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হিমবাহের পানি কমে গেলে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার পানি সরবরাহ, কৃষি ও জলবিদ্যুৎও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
গবেষণায় ব্ল্যাক কার্বন দূষণ কমানো, হিমবাহ পর্যবেক্ষণ বাড়ানো, আগাম সতর্কীকরণ ব্যবস্থা উন্নত করা এবং সীমান্তপারের তথ্য বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।