মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
কবে জারি হবে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন?মাদক-নৈরাজ্য ও গুজবের প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তাইউপি ভোট নিয়ে ইসির নতুন বার্তা, চূড়ান্ত হয়নি তারিখইরানের ৬ কোটি ১০ লাখ ডলারের ক্রিপ্টো বাজেয়াপ্তে যুক্তরাষ্ট্রের মামলামদিনায় ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ আকরিকের সন্ধান সৌদিরহিমবাহ গলছে দ্রুত, হিমালয়ের হ্রদগুলো বাড়াচ্ছে বিপদের শঙ্কারাশিয়া নিষেধাজ্ঞা বিলে ১০০% শুল্কের তালিকায় ভারতকে চান মার্কিন আইনপ্রণেতারাতায়েফসহ সৌদির ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩দূষিত বায়ুতে ঢাকার অবস্থান কত নম্বরে?জয়পুরহাটে ডিবির অভিযান, ২১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তারজুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

মদিনায় ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ আকরিকের সন্ধান সৌদির

মদিনায় ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ আকরিকের সন্ধান সৌদির
মদিনায় ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ আকরিকের সন্ধান সৌদির
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:০৩ অপরাহ্ন

সৌদি আরবের মদিনার জাবাল সাইয়িদ এলাকায় ইউরেনিয়াম ও বিরল খনিজসমৃদ্ধ প্রায় ১১ কোটি টন আকরিকের সন্ধান পাওয়া গেছে। অনুসন্ধান ও ভূতাত্ত্বিক গবেষণায় পাওয়া এসব আকরিকে ভারী বিরল খনিজের ঘনত্ব বেশি এবং আশাব্যঞ্জক মাত্রায় ইউরেনিয়াম রয়েছে।

সৌদির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমানের বরাতে সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানায় বিভিন্ন সংবাদমাধ্যম। ‘আরব নিউজ জানিয়েছে, জাবাল সাইয়িদ প্রকল্প এলাকায় পাওয়া আকরিকগুলোতে ভারী মৌলের উপস্থিতি উল্লেখযোগ্য।

ভিশন ২০৩০-এর আওতায় জ্বালানি ও খনিজ সম্পদের বহুমুখীকরণে কাজ করছে সৌদি আরব। এর অংশ হিসেবে দেশটি ইউরেনিয়াম উত্তোলন ও বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে।

এর আগে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক কর্মসূচি উন্নয়নে চুক্তি করেছে। চুক্তির আওতায় মার্কিন কোম্পানিগুলো সৌদির পারমাণবিক জ্বালানি কর্মসূচিতে সহায়তা করবে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।