কলকাতায় নিজের বাড়ির সামনে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কালীঘাটের বাড়ি থেকে বের হওয়ার সময় মমতাকে অশালীন ভাষায় গালমন্দ করে ওই নারী তাঁর দিকে এগিয়ে যান। পরে আশপাশের লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ জানিয়েছে, আটক নারীর নাম অনুসূয়া সাহা। তাঁর বয়স ৩৮ বছর। তবে নিরাপত্তা বাহিনী ঘটনাটিকে বাকবিতণ্ডা হিসেবে উল্লেখ করেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, ওই নারী মাদকাসক্ত।
ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগও দেয়া হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।