বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রীএলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রীএক দিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু নতুন রোগী ১ হাজার ৯২০সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, দিলেন নির্দেশনাদুই থেকে তিন মাসে সহযোগিতার অগ্রগতি আশা করছে বাংলাদেশ: তিতুমীরআইএমএফের আলোচনায় গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও স্থিতিশীলতাযুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, সহায়তাও চাই: অর্থমন্ত্রী বিশ্বব্যাংক ও আইএমএফের ঋণ পেতে সংস্কারে জোর দিচ্ছে বাংলাদেশসৌদিতে আরামকোর ভবনে হুতি হামলা৬০০ মিটার দূরের লক্ষ্যভেদে সক্ষম মেশিনগান সজ্জিত ইসরায়েলি ড্রোন পরীক্ষা সফলকাশ্মীরে জুমার খুতবা নির্ধারণের উদ্যোগে বিজেপির বিরুদ্ধে ক্ষোভমমতাকে ছুরিকাঘাতের চেষ্টা, আটক নারীইমরানের দলকে চাপে রাখতে জরুরি অবস্থা জারি পাকিস্তানেচ্যাম্পিয়নস লিগে একই রাতে মাঠে নামছে পিএসজি ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদনালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলনঝিনাইগাতীতে স্যানিটারি কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধারঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না: ইসিনিয়ন্ত্রণে টঙ্গী ওষুধ কারখানার আগুনটঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন: সেনাবাহিনীর পর এবার যোগ দিলো বিজিবিপাঁচবিবিতে যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য‘আরেকটি হাসিনা হবে ক্ষমতায় থাকা দল’ বললেন মামুনুল হকটঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন হাসানুল হক ইনুস্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

সৌদিতে আরামকোর ভবনে হুতি হামলা

সৌদিতে আরামকোর ভবনে হুতি হামলা
সৌদিতে আরামকোর ভবনে হুতি হামলা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৪, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার পর আগুন ধরে যায়। তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এ হামলার কয়েক ঘণ্টা আগে ইয়েমেনের রাজধানী সানায় তেল স্থাপনায় হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এর জবাবে সৌদি আরবের তেল স্থাপনাগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ উল্লেখ করে সতর্কবার্তা দেয় হুতিরা।

এদিকে রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযোগ, হুতিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অস্ত্রভান্ডার হিসেবে তেল স্থাপনা এবং ভূগর্ভস্থ জ্বালানি ডিপো ব্যবহার করছে। অন্যদিকে, সানায় হামলা হলে পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে হুতিরা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।