এলপিজি গ্যাসের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, এলপিজি অত্যাবশ্যকীয় পণ্য। এটি আমদানিনির্ভর হওয়ায় সরবরাহকারী অঞ্চলের যুদ্ধপরিস্থিতি এবং ডিলারদের ধর্মঘটের ডাক বাজারে প্রভাব ফেলছে।
এদিকে, ধর্মঘট প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ধর্মঘট প্রত্যাহার না করলে সরকার আইনি ব্যবস্থা নেবে। জনগণ যাতে ভোগান্তিতে না পড়ে, সে বিষয়েও সরকার সতর্ক থাকবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।