বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের ভিসিসচিবালয়ে নিরাপত্তা জোরদার, এমপিদের গাড়িতে প্রবেশে নতুন বিধিনিষেধনিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকারদুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েনফিরে আসা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুরডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীরমাছরাঙা টিভির ইনস্টাগ্রাম হ্যাক করে অভিনেত্রীদের বিকৃত ভিডিও পোস্টতিন বছরে বাড়তি ১০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশঢাবিতে শিক্ষকপুত্রের গাড়ির ধাক্কায় ৬ শিক্ষার্থী আহতড. ইউনূসকে হেনস্তা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবে বাংলাদেশ‘বিদেশে আওয়ামী লীগ দেশে বিএনপি’ মন্তব্য নাহিদ ইসলামেরবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, বললেন অর্থমন্ত্রীবাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে: আইএমএফমধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়তে পারে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি: আইএমএফআইএমএফের ঋণ কতটা স্বস্তি দিচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে?ফ্রান্সে স্কুলে ঢুকে ১৪ বছরের কিশোরের গুলি, প্রধান শিক্ষকসহ আহত ২‘ডন অব ইয়েমেন’ অভিযানে ৯৫০ হুতি যোদ্ধা নিহতের দাবি সরকারেরনিউইয়র্কফেরত ফ্লাইটে বোমাতঙ্ক, ইসরায়েলে যাত্রী সরিয়ে তল্লাশিহুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হতে চান নেতানিয়াহু, সৌদির আপত্তিদিল্লিতে যন্তর মন্তরে ঢুকে আটক সিজেপির দুই শীর্ষ নেতারাহুল গান্ধীদের আবেদনে ১৪ ত্রুটি, পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি‘ইউ আর আ টেররিস্ট’ বলে ড. ইউনূসকে লক্ষ্য করে স্লোগানটানা তৃতীয় দিন রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদেরমেসির বিদায়ের পর বড় আর্থিক চ্যালেঞ্জে আর্জেন্টিনার ফুটবল১৪৯ বছরের ইতিহাসে যা কখনো হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন লিটনএসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রীলালমনিরহাটে প্রধান শিক্ষককে পুনর্বহাল ঘিরে সংঘর্ষ আহত ১৪রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্নআশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাঙ্গাইল থেকে উদ্ধারনিরাপত্তার কারণে কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি চলবে জিয়াউল আহসানের বিচারএকই গান বারবার শোনেন? মনের সঙ্গে এর কী সম্পর্ক

তিন বছরে বাড়তি ১০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ

তিন বছরে বাড়তি ১০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ
তিন বছরে বাড়তি ১০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৩, ২০২৬ ০৪:৩৫ অপরাহ্ন

জ্বালানি খাতে বাড়তি ভর্তুকির ব্যয় ও অর্থনৈতিক চাপ সামলাতে বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। আগামী তিন বছরের জন্য নিয়মিত সহায়তার বাইরে এ অর্থ চাওয়া হয়েছে। তবে বিশ্বব্যাংক এখনো নির্দিষ্ট অঙ্কের ঋণ অনুমোদনের ঘোষণা দেয়নি।

ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের প্রথম দিনে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশকে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। তবে অতিরিক্ত অর্থের পরিমাণ প্রকাশ করেননি তিনি। অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে ১০ বিলিয়ন ডলার চাওয়ার তথ্য জানা গেছে। এ সহায়তার কাঠামো নির্ধারণে বিশ্বব্যাংকের সঙ্গে তিন বছরের কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) চূড়ান্ত করার কাজ চলছে।

অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় দেশের তেল ও গ্যাসের ব্যয় এবং ভর্তুকির চাপ বেড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে আগামী দুই থেকে তিন বছরের জন্য আর্থিক সুরক্ষাবলয় তৈরিতে বিশ্বব্যাংক সহযোগিতা করবে বলে আশা করছে সরকার।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪ থেকে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের নতুন ঋণ প্যাকেজ পাওয়ার বিষয়েও আলোচনা চলছে। ঋণের শর্ত একসঙ্গে বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার পক্ষে বাংলাদেশ। এ বিষয়ে আগামী দুই দিন আইএমএফের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে আইএমএফের সঙ্গে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচিতে মতভেদের কারণে বাংলাদেশ ওই কর্মসূচি থেকে সরে আসে। এর মধ্যে প্রায় ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার পাওয়া গিয়েছিল। এখন সরকারের অগ্রাধিকার ও দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ঋণ কর্মসূচির শর্ত নির্ধারণের চেষ্টা চলছে।

বৈঠকে বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশের ব্যাংক খাতে পুনর্মূলধনীকরণে সহায়তার আগ্রহ দেখিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বেসরকারি ইক্যুইটি বিনিয়োগকারীদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বৈঠকে বলেন, ব্যাংক খাতের লোকসান ও মূলধন ঘাটতি সামলাতে আগামী পাঁচ থেকে আট বছর জাতীয় বাজেট থেকে প্রতিবছর অন্তত ৬০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রয়োজন হতে পারে। অর্থমন্ত্রী জানান, সরকার প্রয়োজনীয় তহবিল আলাদা করে রেখেছে। তবে শুধু সরকারি অর্থ দিয়ে এই চাহিদা পূরণ করা কঠিন বলেও স্বীকার করেন তিনি।

ব্যাংক খাত নিয়ে আশাবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আমানতকারীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ কেটে গেছে এবং ব্যাংকে আমানত বাড়ছে। পুঁজিবাজারেও ইতিবাচক ধারা ফিরছে বলে দাবি করেন তিনি। তবে এসব বিষয়ে কোনো পরিসংখ্যান দেয়া হয়নি।

বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের প্রস্তাবটি এখনো চূড়ান্ত নয়। একইভাবে আইএমএফের নতুন ঋণ প্যাকেজ ও শর্ত নিয়ে আলোচনা চলছে। বিশ্বব্যাংকের সঙ্গে সিপিএফ চূড়ান্ত করা এবং আইএমএফের বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করবে সরকারের প্রস্তাবিত আর্থিক সহায়তার পরবর্তী অগ্রগতি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।