বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের ভিসিসচিবালয়ে নিরাপত্তা জোরদার, এমপিদের গাড়িতে প্রবেশে নতুন বিধিনিষেধনিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকারদুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েনফিরে আসা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুরডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীরমাছরাঙা টিভির ইনস্টাগ্রাম হ্যাক করে অভিনেত্রীদের বিকৃত ভিডিও পোস্টতিন বছরে বাড়তি ১০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশঢাবিতে শিক্ষকপুত্রের গাড়ির ধাক্কায় ৬ শিক্ষার্থী আহতড. ইউনূসকে হেনস্তা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবে বাংলাদেশ‘বিদেশে আওয়ামী লীগ দেশে বিএনপি’ মন্তব্য নাহিদ ইসলামেরবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, বললেন অর্থমন্ত্রীবাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে: আইএমএফমধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়তে পারে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি: আইএমএফআইএমএফের ঋণ কতটা স্বস্তি দিচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে?ফ্রান্সে স্কুলে ঢুকে ১৪ বছরের কিশোরের গুলি, প্রধান শিক্ষকসহ আহত ২‘ডন অব ইয়েমেন’ অভিযানে ৯৫০ হুতি যোদ্ধা নিহতের দাবি সরকারেরনিউইয়র্কফেরত ফ্লাইটে বোমাতঙ্ক, ইসরায়েলে যাত্রী সরিয়ে তল্লাশিহুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হতে চান নেতানিয়াহু, সৌদির আপত্তিদিল্লিতে যন্তর মন্তরে ঢুকে আটক সিজেপির দুই শীর্ষ নেতারাহুল গান্ধীদের আবেদনে ১৪ ত্রুটি, পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি‘ইউ আর আ টেররিস্ট’ বলে ড. ইউনূসকে লক্ষ্য করে স্লোগানটানা তৃতীয় দিন রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদেরমেসির বিদায়ের পর বড় আর্থিক চ্যালেঞ্জে আর্জেন্টিনার ফুটবল১৪৯ বছরের ইতিহাসে যা কখনো হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন লিটনএসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রীলালমনিরহাটে প্রধান শিক্ষককে পুনর্বহাল ঘিরে সংঘর্ষ আহত ১৪রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্নআশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাঙ্গাইল থেকে উদ্ধারনিরাপত্তার কারণে কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি চলবে জিয়াউল আহসানের বিচারএকই গান বারবার শোনেন? মনের সঙ্গে এর কী সম্পর্ক

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে: আইএমএফ

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে: আইএমএফ
বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে: আইএমএফ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৩, ২০২৬ ০১:১৬ অপরাহ্ন

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ২ শতাংশ। এর আগে গেলো এপ্রিলে প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল ৪ দশমিক ৩ শতাংশ।

একই সঙ্গে দেশে গড় মূল্যস্ফীতি ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এসব পূর্বাভাস উঠে এসেছে।

ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভাকে কেন্দ্র করে প্রকাশিত এই পূর্বাভাস বাংলাদেশের অর্থনীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। প্রবৃদ্ধির পূর্বাভাস কমে যাওয়ার অর্থ হলো, চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রত্যাশার তুলনায় ধীরগতিতে এগোতে পারে।

এদিকে বৈশ্বিক অর্থনীতিতেও অনিশ্চয়তা রয়ে গেছে। জ্বালানি বাজারের অস্থিরতা, ভূরাজনৈতিক সংঘাত, মূল্যস্ফীতির চাপ এবং বিভিন্ন দেশের ঋণ পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধরে রাখা এবং মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সামনের দিনগুলোতে বিনিয়োগ, কর্মসংস্থান ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর এসব পরিস্থিতির প্রভাব কতটা পড়ে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।