বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের ভিসিসচিবালয়ে নিরাপত্তা জোরদার, এমপিদের গাড়িতে প্রবেশে নতুন বিধিনিষেধনিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকারদুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েনফিরে আসা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুরডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীরমাছরাঙা টিভির ইনস্টাগ্রাম হ্যাক করে অভিনেত্রীদের বিকৃত ভিডিও পোস্টতিন বছরে বাড়তি ১০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশঢাবিতে শিক্ষকপুত্রের গাড়ির ধাক্কায় ৬ শিক্ষার্থী আহতড. ইউনূসকে হেনস্তা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবে বাংলাদেশ‘বিদেশে আওয়ামী লীগ দেশে বিএনপি’ মন্তব্য নাহিদ ইসলামেরবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, বললেন অর্থমন্ত্রীবাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে: আইএমএফমধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়তে পারে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি: আইএমএফআইএমএফের ঋণ কতটা স্বস্তি দিচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে?ফ্রান্সে স্কুলে ঢুকে ১৪ বছরের কিশোরের গুলি, প্রধান শিক্ষকসহ আহত ২‘ডন অব ইয়েমেন’ অভিযানে ৯৫০ হুতি যোদ্ধা নিহতের দাবি সরকারেরনিউইয়র্কফেরত ফ্লাইটে বোমাতঙ্ক, ইসরায়েলে যাত্রী সরিয়ে তল্লাশিহুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হতে চান নেতানিয়াহু, সৌদির আপত্তিদিল্লিতে যন্তর মন্তরে ঢুকে আটক সিজেপির দুই শীর্ষ নেতারাহুল গান্ধীদের আবেদনে ১৪ ত্রুটি, পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি‘ইউ আর আ টেররিস্ট’ বলে ড. ইউনূসকে লক্ষ্য করে স্লোগানটানা তৃতীয় দিন রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদেরমেসির বিদায়ের পর বড় আর্থিক চ্যালেঞ্জে আর্জেন্টিনার ফুটবল১৪৯ বছরের ইতিহাসে যা কখনো হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন লিটনএসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রীলালমনিরহাটে প্রধান শিক্ষককে পুনর্বহাল ঘিরে সংঘর্ষ আহত ১৪রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্নআশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাঙ্গাইল থেকে উদ্ধারনিরাপত্তার কারণে কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি চলবে জিয়াউল আহসানের বিচারএকই গান বারবার শোনেন? মনের সঙ্গে এর কী সম্পর্ক

দিল্লিতে যন্তর মন্তরে ঢুকে আটক সিজেপির দুই শীর্ষ নেতা

দিল্লিতে যন্তর মন্তরে ঢুকে আটক সিজেপির দুই শীর্ষ নেতা
দিল্লিতে যন্তর মন্তরে ঢুকে আটক সিজেপির দুই শীর্ষ নেতা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৩, ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ন

দিল্লির যন্তর মন্তরে প্রবেশের নিষেধাজ্ঞা অমান্য করে গেট টপকে ঢোকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কয়েকজন সমর্থককে নিয়ে সেখানে প্রবেশ করে জাতীয় পতাকা মেলে ধরেন তারা। দলটির অন্য নেতাকর্মীদেরও আটক করা হয়েছে।

জানা গেছে, জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) কার্যালয়ের দিকের গেট টপকে যন্তর মন্তরে ঢোকেন সিজেপি নেতারা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগে এফআইআর দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে সোমবার (১২ অক্টোবর) দিল্লি পুলিশ যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ করে। এর পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি মাঠ ও পূর্ব দিল্লির সিবিডি এলাকায় বিক্ষোভের অনুমতি দেয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আগে যন্তর মন্তরে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুমতি চেয়েছিলেন সিজেপি নেতারা। অনুমতি না পেলে আবারও প্রতিবাদ কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছিল দলটি। পরে সিজেপি প্রধান অভিজিৎ দীপক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, যন্তর মন্তরে প্রতিবাদ বন্ধ হলেও ‘পুরো দেশ যন্তর মন্তর হবে’।

ভোটপ্রক্রিয়ায় কারচুপির অভিযোগ, বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) স্থগিত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার যন্তর মন্তরে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। ওই কর্মসূচির আগে নিরাপত্তার অংশ হিসেবে দিল্লিগামী ২৪৫টি ট্রেন বাতিল ও ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।