মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
পিচ্চি রাজার পালানোর ঘটনায় দুই পুলিশ সরাসরি জড়িত: জিএমপি কমিশনারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার বিষয়ে যা বললেন রাশেদ খাঁনসারের মজুদে গরমিল, বগুড়ায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানাশিক্ষকদের সম্মান জানাতে আজ বিশ্ব শিক্ষক দিবসসীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে চায় সরকারব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল, থানায় জিডিডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২তুরস্কের বাজারে দ্বিগুণেরও বেশি বেড়েছে বাংলাদেশের রপ্তানি৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চেরচিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানীসৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশি যুবকেরজাতিসংঘের আপত্তির মধ্যেই মালয়েশিয়া থেকে ফিরলেন ১,৪৭৯ রোহিঙ্গাক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪শিক্ষার্থীদের বিক্ষোভে ফ্রান্সে ৫০০ স্কুল বন্ধম্যাচের কয়েক ঘণ্টা আগে প্রতিপক্ষের আগমন, আর্জেন্টিনার জয় ঘিরে বিতর্কসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুরজয়পুরহাটে যৌথ মাদকবিরোধী অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ আটক ১ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধারদলীয় সিদ্ধান্তে সরে গেলেন ওবায়দুল্লাহ, ফয়সল আমিনের পথ পরিষ্কারবিদেশ পাঠানোর নামে ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগ যুব অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেপাবনার সুজানগরে পুকুরে বিষ দিয়ে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগপাবনায় ছাত্রীদের ব্যাড টাসের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভপঞ্চগড়ে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভাদ্যা মিরর নিউজে সংবাদ প্রকাশের পর লক্ষ্মীপুরের যুব অধিকার পরিষদ নেতাকে দল থেকে অব্যাহতিরিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামাহাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে প্রসিকিউশনের আপিলহামলা-ভাঙচুরের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনের জামিন

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: মার্চ ০৩, ২০২৬ ০১:৫০ অপরাহ্ন

পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সঙ্গে মঙ্গলবার (৩ মার্চ ) সকালে সচিবালয়ে স্বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি (SAIDA Shinichi) সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা কামনা করেন। 




মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। দেশটি জাইকা'র (Japan International Cooperation Agency: JICA) মাধ্যমে মেট্রোরেল ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ সহ বাংলাদেশের বেশ কয়েকটি বড় প্রকল্পে বিনিয়োগ করেছে। জাপানের সঙ্গে আমাদের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। জাপান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক সেফটি নিয়ে কাজ করেছে। ভবিষ্যতে পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপান সহযোগিতা করতে পারে। এ ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কয়েকটি উপযুক্ত প্রস্তাব দেয়া হবে।

বৈঠকে দু'দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, পুলিশ পুনর্গঠন, ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।