বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: এখন পর্যন্ত গ্রেপ্তার ৬উপযুক্ত সময়েই তারেক রহমানের ভারত সফর হবে: ভারতীয় হাইকমিশনারপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিতবোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকারআবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকা দেয়ার ঘোষণা প্রতিমন্ত্রীরসব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রীদুর্গাপূজার ছুটি বাড়ল একদিন, টানা পাঁচ দিন ছুটিনাশকতাকারীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা গয়েশ্বরেরমমতার ঘনিষ্ঠ ইন্দ্রনীলের বিরুদ্ধে ৬০ কোটি রুপির দুর্নীতির অভিযোগইউরেনিয়ামবাহী বাংলাদেশি বিমানকে অনুমতি না দেয়া ‘রাজনৈতিক নয়’: পাকিস্তানমার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্তর্জাতিক রুটে ইরানের ফ্লাইটদাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: ইউএনএইচসিআরনাইজেরিয়ার জঙ্গলে একসঙ্গে ২৮ জনের কঙ্কাল উদ্ধারটানা দুই দিন বাড়ল তেলের দাম, ব্যারেল ১০৬ ডলারের কাছাকাছিরাখাইনে বাজারে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৩৩ইরানকে নিষেধাজ্ঞা ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার ট্রাম্পেরব্রিটিশ বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্তবগুড়ায় অজ্ঞাত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের পর হস্তান্তরপাবনা থেকে কুড়িগ্রাম, সীমান্তে যাওয়ার পথে ৩ কিশোরী উদ্ধারমাদকের টাকার বিরোধে অটোরিকশাচালক খুন, গ্রেপ্তার ৩বগুড়া ডিবির অভিযানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ গ্রেপ্তার ৪পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযানে কারাদণ্ড জনের ৩ফার্মেসি মালিকদের সিন্ডিকেটের কবলে বেড়া-সাথিয়ার রোগীরাশাহজাদপুরে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান উপজেলা নির্বাহী কর্মকর্তারবিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগানপাঁচবিবিতে স্কুলছাত্রী ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ডশেরপুরে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

ফার্মেসি মালিকদের সিন্ডিকেটের কবলে বেড়া-সাথিয়ার রোগীরা

ফার্মেসি মালিকদের সিন্ডিকেটের কবলে বেড়া-সাথিয়ার রোগীরা
ফার্মেসি মালিকদের সিন্ডিকেটের কবলে বেড়া-সাথিয়ার রোগীরা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন

পাবনার বেড়া ও সাঁথিয়ায় ওষুধ কিনতে মূল্যছাড় না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় ক্রেতারা। বিশেষ করে বেড়া সি অ্যান্ড বি এলাকার বিভিন্ন ফার্মেসিতে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা বা তার বেশি দামের ওষুধ কিনলেও ছাড় দেয়া হয় না বলে অভিযোগ রয়েছে।

ক্রেতাদের দাবি, একই ওষুধ শাহজাদপুরসহ দেশের বিভিন্ন এলাকার ফার্মেসিতে তুলনামূলক কম দামে পাওয়া যায়। এক ক্রেতা জানান, বেড়ার একটি দোকান থেকে প্রায় ১ হাজার টাকা দিয়ে কেনা ওষুধ শাহজাদপুরে ৮৫০ থেকে ৯০০ টাকায় পেয়েছেন। এতে একই ওষুধে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে বলে তার দাবি।

স্থানীয়দের অভিযোগ, বেড়া সি অ্যান্ড বি এলাকার কোনো কোনো ব্যবসায়ী জানান, ওষুধ ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী দোকানে মূল্যছাড় দেয়া যাবে না। কেউ ছাড় দিলে সমিতির পক্ষ থেকে জরিমানা করা হবে বলেও দোকানিদের কেউ কেউ জানিয়েছেন বলে অভিযোগ।

এতে সমিতির এমন কোনো লিখিত সিদ্ধান্ত রয়েছে কি না এবং থাকলে তার আইনগত ভিত্তি কী—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ক্রেতারা। একই সঙ্গে ছাড় দেয়ার কারণে কোনো ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে কি না, সে বিষয়েও সমিতির কাছে ব্যাখ্যা দাবি করেছেন তারা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, চিকিৎসকের ফি, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের খরচ মেটাতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর এমনিতেই চাপ রয়েছে। এর মধ্যে একই ওষুধ বেশি দামে কিনতে হলে বাড়তি আর্থিক চাপ তৈরি হয়।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ওষুধ ব্যবসায়ী সমিতির বক্তব্য জানা যায়নি। স্থানীয়দের দাবি, বেড়া-সাঁথিয়ার ওষুধের বাজারে একই ওষুধের দামের পার্থক্য ও মূল্যছাড় না দেয়ার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক।

মো. সোহেল রানা

শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।