শহিদ আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, তাঁর বাবা-মায়ের থাকার ব্যবস্থা ও কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ১ কোটি টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তাঁর কবর জিয়ারত শেষে এ ঘোষণা দেন তিনি।
মীর শাহে আলম বলেন, আবু সাঈদ গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা। তাঁর বাড়ি ও কবরস্থানের উন্নয়নকাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা প্রশাসককে নকশা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া রংপুর জেলা স্টেডিয়ামকে শহিদ আবু সাঈদের নামে করার আগ্রহের কথা জানান প্রতিমন্ত্রী। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়ামটির নাম ইতোমধ্যে ‘শহিদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে।
এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন মীর শাহে আলম। তিনি ১১ দলের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে দাবি করেন, বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে কোনো অপতৎপরতাই কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।