বিরোধীদলসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জুলাই সনদে দেয়া নোট অব ডিসেন্টে বিরোধীদল পরিবর্তন আনতে চাইলে তা নিয়েও আলোচনা হতে পারে বলে জানান তিনি।
মঙ্গলবার সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন কমিটির চতুর্থ বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে বিভিন্ন ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা মতামত দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পদে কেউ ১০ বছরের বেশি থাকতে পারবেন না—এ অবস্থান থেকে বিএনপি সরে আসেনি। দ্বিকক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত সংসদে হবে। সংবিধান সংশোধনী সংসদে পাস হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট আয়োজন করা হবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও আলোচনা হয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।