প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে এবং এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক ও উপযুক্ত সময়েই বৈঠক হবে। আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি; মূলত সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।
ভারতীয় হাইকমিশনার বলেন, আলোচনা ইতিবাচক হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতিও ইতিবাচক। বাংলাদেশের মানুষের প্রতিও ভারতের ইতিবাচক মনোভাব রয়েছে।
তারেক রহমানের ভারত সফর নিয়ে দীনেশ ত্রিবেদীর ইতিবাচক মন্তব্যের বিষয়ে এর আগেও সংবাদ প্রকাশ হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।