নাশকতাকারীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা নাশকতা করছে, তাদের আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনো রয়েছে। প্রশাসনের উচিত তাদের বিচারের মুখোমুখি করা।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শুধু পরিকল্পনা করে বসে নেই, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করছে। রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ সংগ্রাম করে দেশ এগিয়ে নিচ্ছে। লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।