বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: এখন পর্যন্ত গ্রেপ্তার ৬উপযুক্ত সময়েই তারেক রহমানের ভারত সফর হবে: ভারতীয় হাইকমিশনারপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিতবোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকারআবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকা দেয়ার ঘোষণা প্রতিমন্ত্রীরসব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রীদুর্গাপূজার ছুটি বাড়ল একদিন, টানা পাঁচ দিন ছুটিনাশকতাকারীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা গয়েশ্বরেরমমতার ঘনিষ্ঠ ইন্দ্রনীলের বিরুদ্ধে ৬০ কোটি রুপির দুর্নীতির অভিযোগইউরেনিয়ামবাহী বাংলাদেশি বিমানকে অনুমতি না দেয়া ‘রাজনৈতিক নয়’: পাকিস্তানমার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্তর্জাতিক রুটে ইরানের ফ্লাইটদাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: ইউএনএইচসিআরনাইজেরিয়ার জঙ্গলে একসঙ্গে ২৮ জনের কঙ্কাল উদ্ধারটানা দুই দিন বাড়ল তেলের দাম, ব্যারেল ১০৬ ডলারের কাছাকাছিরাখাইনে বাজারে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৩৩ইরানকে নিষেধাজ্ঞা ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার ট্রাম্পেরব্রিটিশ বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্তবগুড়ায় অজ্ঞাত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের পর হস্তান্তরপাবনা থেকে কুড়িগ্রাম, সীমান্তে যাওয়ার পথে ৩ কিশোরী উদ্ধারমাদকের টাকার বিরোধে অটোরিকশাচালক খুন, গ্রেপ্তার ৩বগুড়া ডিবির অভিযানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ গ্রেপ্তার ৪পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযানে কারাদণ্ড জনের ৩ফার্মেসি মালিকদের সিন্ডিকেটের কবলে বেড়া-সাথিয়ার রোগীরাশাহজাদপুরে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান উপজেলা নির্বাহী কর্মকর্তারবিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগানপাঁচবিবিতে স্কুলছাত্রী ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ডশেরপুরে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্তর্জাতিক রুটে ইরানের ফ্লাইট

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্তর্জাতিক রুটে ইরানের ফ্লাইট
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্তর্জাতিক রুটে ইরানের ফ্লাইট
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ০৫:৩৫ অপরাহ্ন

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরান থেকে ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইরান। নিষেধাজ্ঞার কারণে ফ্লাইটের সংখ্যা কমে গেলেও চীন, রাশিয়া, পাকিস্তানসহ কয়েকটি দেশের সঙ্গে দেশটির বিমান যোগাযোগ এখনো চালু রয়েছে।

যুক্তরাষ্ট্র চলতি সেপ্টেম্বরে ইরানের পুরো বিমান চলাচল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটন বিদেশি কোম্পানিগুলোকে ইরানি বিমান সংস্থাগুলোকে জ্বালানি, গ্রাউন্ড সার্ভিস ও টিকিট বিক্রির মতো সেবা না দেয়ার হুঁশিয়ারি দেয়।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, গেলো রোববার তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১টি ফ্লাইট উড্ডয়ন বা সেখানে অবতরণ করেছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০টি ফ্লাইট চলাচল করত।

ইরানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞার মধ্যেও ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু রয়েছে। চীন মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অবৈধ ও একতরফা’ বলে প্রত্যাখ্যান করেছে। রাশিয়া ও পাকিস্তানের সঙ্গেও ইরানের বিমান যোগাযোগ অব্যাহত রয়েছে।

তবে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ ইরানের ফ্লাইট স্থগিত করেছে। তুরস্কের অনুরোধে মাহান এয়ারও দেশটিতে ফ্লাইট বন্ধ করেছে। এদিকে মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ করার কথা জানিয়েছে তেহরান।

 

সূত্র: আরব নিউজ

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।