শেরপুরে বাংলাদেশ স্কাউটসের রোভারের উদ্যোগে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর তুলশীমালা ট্রেনিং কাম কনফারেন্স হলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কোর্স লিডার প্রফেসর শাহ মোহাম্মদ জিয়াউল হক।
আয়োজকেরা জানান, তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সমাজসেবায় উদ্বুদ্ধ করতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেরপুরের ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের পাশে মনোরম পরিবেশে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।
শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।