বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: এখন পর্যন্ত গ্রেপ্তার ৬উপযুক্ত সময়েই তারেক রহমানের ভারত সফর হবে: ভারতীয় হাইকমিশনারপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিতবোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকারআবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকা দেয়ার ঘোষণা প্রতিমন্ত্রীরসব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রীদুর্গাপূজার ছুটি বাড়ল একদিন, টানা পাঁচ দিন ছুটিনাশকতাকারীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা গয়েশ্বরেরমমতার ঘনিষ্ঠ ইন্দ্রনীলের বিরুদ্ধে ৬০ কোটি রুপির দুর্নীতির অভিযোগইউরেনিয়ামবাহী বাংলাদেশি বিমানকে অনুমতি না দেয়া ‘রাজনৈতিক নয়’: পাকিস্তানমার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্তর্জাতিক রুটে ইরানের ফ্লাইটদাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: ইউএনএইচসিআরনাইজেরিয়ার জঙ্গলে একসঙ্গে ২৮ জনের কঙ্কাল উদ্ধারটানা দুই দিন বাড়ল তেলের দাম, ব্যারেল ১০৬ ডলারের কাছাকাছিরাখাইনে বাজারে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৩৩ইরানকে নিষেধাজ্ঞা ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার ট্রাম্পেরব্রিটিশ বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্তবগুড়ায় অজ্ঞাত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের পর হস্তান্তরপাবনা থেকে কুড়িগ্রাম, সীমান্তে যাওয়ার পথে ৩ কিশোরী উদ্ধারমাদকের টাকার বিরোধে অটোরিকশাচালক খুন, গ্রেপ্তার ৩বগুড়া ডিবির অভিযানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ গ্রেপ্তার ৪পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযানে কারাদণ্ড জনের ৩ফার্মেসি মালিকদের সিন্ডিকেটের কবলে বেড়া-সাথিয়ার রোগীরাশাহজাদপুরে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান উপজেলা নির্বাহী কর্মকর্তারবিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগানপাঁচবিবিতে স্কুলছাত্রী ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ডশেরপুরে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

বগুড়া ডিবির অভিযানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ গ্রেপ্তার ৪

বগুড়া ডিবির অভিযানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ গ্রেপ্তার ৪
বগুড়া ডিবির অভিযানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ গ্রেপ্তার ৪
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান শাহিনসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম ও কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি ও খরনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন (৫২), জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে পরিচিত ফেরদৌস হোসেন (২৬)।

পুলিশের তথ্য অনুযায়ী, সাজেদুর রহমান শাহিনের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। সাব্বির হোসেন নির্জনের বিরুদ্ধে রয়েছে ১০টির বেশি মামলা। আর ফেরদৌস হোসেনের বিরুদ্ধে দুইটির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, গ্রেপ্তার চারজনই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম ও কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালানো হয়। পরে সোমবার রাত আনুমানিক ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির ওসি আরো জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বগুড়া জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।