বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, রাজশাহীতে যুবক গ্রেপ্তাররাস্তার পাশে পিঠা বিক্রিতেও লাগবে নিবন্ধনপ্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শ দিয়েছিলেন: ইশরাকবাংলাদেশিসহ ২০ দেশের ৭২১ নাগরিককে ফেরত পাঠাল কম্বোডিয়াপরিবারসহ সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে নির্দেশদাম্মাম বিমানবন্দরে ফের হুতি হামলা, নিহত ১ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের ‘স্টুপিড’ মন্তব্য, ক্ষুব্ধ মাখোঁইরানের হামলার নিন্দা, গাজায় যুদ্ধবিরতি চায় কাতার-ফ্রান্সসাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলিলক্ষ্মীপুরে ১ হাজার ৩২০ পিস ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার, বাবা পলাতক

পরিবারসহ সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে নির্দেশ

পরিবারসহ সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে নির্দেশ
পরিবারসহ সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে নির্দেশ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২২, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ন

সৌদি আরবে মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে পরিবারসহ দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও বাহরাইন থেকেও মার্কিন কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, ইরানের সমর্থনপুষ্ট হুতিদের সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি যাতায়াতব্যবস্থায় বিঘ্ন ঘটছে।

তবে সৌদি আরব ছাড়ার নির্দেশ শুধু আপাতত সেখানে থাকা জরুরি নয়—এমন মার্কিন দূতাবাসকর্মী ও তাঁদের পরিবারের জন্য প্রযোজ্য।

এর আগে, মার্কিন নাগরিকদের বিমানবন্দরে সম্ভাব্য হামলা ও যাতায়াতব্যবস্থায় বিঘ্নের বিষয়ে সতর্ক করে দেশটির পররাষ্ট্র দপ্তর। সাম্প্রতিক হামলার পর সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের যেকোনো বিমানবন্দর ব্যবহারের আগে মিশনপ্রধানের বিশেষ অনুমতি নেয়ার নির্দেশও দেয়া হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।