প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশকে জীবনের সেরা পরামর্শ বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
ইশরাক বলেন, প্রথমে ওই নির্দেশকে শাস্তি মনে হলেও পরে বুঝেছেন, একটি গণমাধ্যম ও স্বার্থান্বেষী গোষ্ঠী তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে নেতিবাচক প্রতিবেদন ও মিথ্যা প্রচারণা চালিয়ে চরিত্র হননের চেষ্টা করছিল।
তিনি আরও বলেন, শুভাকাঙ্ক্ষী জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি করে তাকে একঘরে করা এবং তার রাজনৈতিক জীবনের ইতি ঘটানোর পরিকল্পনাও ছিল।
ইশরাকের ভাষ্য, তারেক রহমান তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং সবসময় তার ভালো-মন্দ নিয়ে ভাবেন। অতীতেও এর প্রমাণ পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
ইশরাক বলেন, একটি কঠিন কাজ শুরু করতে গিয়ে ভয়াবহ ষড়যন্ত্রের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। পদত্যাগের নির্দেশ মেনে তিনি সেই চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।