সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার এলাকার সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদরের মোহাম্মদ আব্দুর রহিম। বর্তমানে দুজনই সুস্থ রয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার আশা করা হচ্ছে।
বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে বিমানবন্দরটিতে হামলার ঘটনা ঘটে। এতে আহত হওয়ার পর দুই বাংলাদেশিকে দাম্মামের সৌদি জার্মান হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ দূতাবাসের এক প্রতিনিধি হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় আহতরা জানান হামলার সময় গরম ও ধোঁয়ার কারণে তারা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তবে তাদের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানা গেছে।
বর্তমানে দুজনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তারা দূতাবাসের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। তাদের চিকিৎসা ও পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখছে বাংলাদেশ দূতাবাস।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।