হরমুজ প্রণালিতে বাধা ও ফি ছাড়া জাহাজ চলাচল নিশ্চিত করা এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে কাতার ও ফ্রান্স।
বুধবার (২১ অক্টোবর) দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর ইরানের সামরিক হামলার নিন্দা জানিয়ে দুই নেতা বলেন, এসব হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।
এদিকে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং কোনো বাধা ছাড়াই জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছেন তারা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজার প্রায় ১৪ লাখ মানুষ খাদ্যসংকটে রয়েছে, যা অঞ্চলটির মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ।
একই সঙ্গে পশ্চিম তীর দখল বা ইসরায়েলের সঙ্গে যুক্ত করার উদ্যোগের বিরোধিতা করেছে কাতার ও ফ্রান্স। পাশাপাশি ইসরায়েলি বসতি স্থাপন ও বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে দেশ দুটি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।