লক্ষ্মীপুরে ১ হাজার ৩২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২২ হাজার টাকাসহ মা-মেয়েকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় অভিযুক্ত বাবা জহিরুল ইসলাম (৪৬) পলাতক রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের গংগাপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মরিয়ম বেগম (৪০) ও তাঁর মেয়ে মুক্তা মনি (১৯)-কে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লক্ষ্মীপুর মডেল থানায় মামলা হয়েছে। মামলায় জহিরুল ইসলামকেও আসামি করা হয়েছে। তবে অভিযানের সময় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।