বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, রাজশাহীতে যুবক গ্রেপ্তাররাস্তার পাশে পিঠা বিক্রিতেও লাগবে নিবন্ধনঢাকা-দাম্মাম ফ্লাইট চালু, জেদ্দায়ও বাড়ছে ফ্লাইটপ্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শ দিয়েছিলেন: ইশরাকবাংলাদেশিসহ ২০ দেশের ৭২১ নাগরিককে ফেরত পাঠাল কম্বোডিয়াপরিবারসহ সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে নির্দেশপারস্য উপসাগরে ৪ জাহাজে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিদাম্মাম বিমানবন্দরে ফের হুতি হামলা, নিহত ১ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের ‘স্টুপিড’ মন্তব্য, ক্ষুব্ধ মাখোঁইরানের হামলার নিন্দা, গাজায় যুদ্ধবিরতি চায় কাতার-ফ্রান্সসাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলিলক্ষ্মীপুরে ১ হাজার ৩২০ পিস ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার, বাবা পলাতক

ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু, জেদ্দায়ও বাড়ছে ফ্লাইট

ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু, জেদ্দায়ও বাড়ছে ফ্লাইট
ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু, জেদ্দায়ও বাড়ছে ফ্লাইট
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২২, ২০২৬ ০১:৩৮ অপরাহ্ন

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা-দাম্মাম রুটে আবারও ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে এ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছাড়বে। এসব ফ্লাইটে ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।

এ ছাড়া ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দায় দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। ২৩ থেকে ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছাড়বে।

তবে মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ রুটের ফ্লাইট ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !