ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে মিথ্যা বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী ও মরক্কান বংশোদ্ভূত ফুটবল এজেন্ট সুহাইলা তাহিরি।
তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি পোস্টকে কেন্দ্র করে কার্লোসের ধর্মান্তরের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তিনি দাবি করেছিলেন, ব্রাজিলে ইসলামি বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব শেখ জিহাদের সঙ্গে সাক্ষাৎ করে শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস।
তবে সৌদি সংবাদমাধ্যম ওকাজকে দেওয়া সাক্ষাৎকারে কার্লোস নিজেও বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তবে তার ইসলাম গ্রহণের খবর সত্য নয়।
মরক্কান সংবাদমাধ্যম হেস্পোর্তকে সুহাইলা তাহিরি বলেন, তার স্বামী ইসলাম গ্রহণ করেননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সম্পূর্ণ অসত্য। তিনি জানান, কার্লোসের হাসপাতালে শেখ জিহাদের সঙ্গে সাক্ষাৎ বা কোরআনের আয়াত পাঠের যে গল্প ছড়িয়েছে, সেটিও ভিত্তিহীন।
তাহিরি আরও বলেন, ভিন্ন ধর্ম বা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা থাকা স্বাভাবিক। তবে কোনো ধর্ম বা কোরআন নিয়ে আলোচনা করলেই একজন ব্যক্তি সেই ধর্ম গ্রহণ করেছেন—এমনটা ধরে নেওয়া ঠিক নয়।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।