শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম

১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম
১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২১, ২০২৬ ০৩:৫১ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম দাবি করেছেন, দায়িত্ব নেওয়ার ১১ মাসে শিক্ষার্থীদের অধিকার আদায় ও ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নে এমন কাজ করেছেন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসেও অন্য কেউ করতে পারেনি।

শুক্রবার (২১ আগস্ট) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, তাদের নেতৃত্বে ক্যাম্পাসে মারামারি, হানাহানি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি শূন্যের কোঠায় নেমে এসেছে। শিক্ষার্থীদের অধিকার কীভাবে আদায় করতে হয়, বর্তমান ডাকসু নেতৃত্ব তা নিশ্চিত করেছে বলেও দাবি করেন তিনি।

একাধিক জরিপের তথ্য তুলে ধরে ডাকসু ভিপি বলেন, ৯৩ শতাংশ শিক্ষার্থী মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন সবচেয়ে নিরাপদ।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। এতে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

 

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।