শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

এক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম অপরিবর্তিত

এক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম অপরিবর্তিত
এক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম অপরিবর্তিত
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২১, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ন

চলতি সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলারের বিনিময় মূল্যে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে অন্যান্য প্রধান বিদেশি মুদ্রার দামে কিছুটা ওঠানামা হয়েছে।

এনসিসি ব্যাংকের তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে ডলার সর্বোচ্চ ১২৩ টাকা ৬৫ পয়সা এবং সর্বনিম্ন ১২৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার ব্রিটিশ পাউন্ড সর্বোচ্চ ১৬৯ টাকা ৪০ পয়সা এবং সর্বনিম্ন ১৬৮ টাকা ৪৯ পয়সায় কেনাবেচা হয়। একই দিনে ইউরোর সর্বোচ্চ দর ছিল ১৪৫ টাকা ৩১ পয়সা এবং সর্বনিম্ন ১৪৪ টাকা ১৪ পয়সা। সৌদি রিয়ালের সর্বোচ্চ বিনিময় মূল্য কিছুটা বেড়ে দাঁড়ায় ৩৩ টাকা ১ পয়সায়।

এশিয়া ও ওশেনিয়ার মুদ্রার মধ্যে অস্ট্রেলিয়ান ডলার সর্বোচ্চ ৮৭ টাকা ৬২ পয়সা ও সর্বনিম্ন ৮৭ টাকা ৪১ পয়সায় লেনদেন হয়েছে। সিঙ্গাপুর ডলার সর্বোচ্চ ৯৬ টাকা ৬১ পয়সা এবং সর্বনিম্ন ৯৬ টাকা ৩২ পয়সায় কেনাবেচা হয়।

এদিকে কানাডিয়ান ডলার সর্বোচ্চ ৮৮ টাকা ৩৭ পয়সা এবং সর্বনিম্ন ৮৭ টাকা ৭৮ পয়সায় লেনদেন হয়েছে। মালয়েশিয়ান রিঙ্গিতের দর ৩০ টাকার মধ্যে ছিল। ভারতীয় রুপির সর্বোচ্চ দর ছিল ১ টাকা ২৯ পয়সা।

 

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।