নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর জিয়া উদ্যানে তাদের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ফাতেহা পাঠ করেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের। শপথের আগে বিএনপির সাবেক মহাসচিব হিসেবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।