শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজটডেস্কটপ অ্যাপ থেকে স্বয়ংক্রিয় ব্যাকআপের সুবিধা বন্ধ করে দিচ্ছে গুগল১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েমমন্ত্রিসভায় নতুন চার মুখ, রাতে শপথদেশের সব বিভাগেই বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণসিজারের পর পেটে গজ: প্রসূতির মৃত্যুতে তদন্তের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীরআজ শপথ নেবেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলজুমার পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিবরাষ্ট্রপতির শপথে প্রস্তুত বঙ্গভবন, এরপর নতুন মন্ত্রীদের শপথদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরশপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীশপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নব নির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধাএক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম অপরিবর্তিতচিকিৎসা শেষে ফের কারাগারে ইমরান খানকলকাতার হোটেলে আগুনে ৯ মৃত্যু, নিরাপত্তাব্যবস্থায় গাফিলতির দাবি পুলিশেরকিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়াপ্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার ভারতেররবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্ত্রীরাষ্ট্রপতির শপথ ঘিরে বন্ধ থাকবে যেসব সড়কমাছ-মুরগি-ডিমের চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারারাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৯৮, উদ্ধার অস্ত্র-মাদক

মন্ত্রিসভায় নতুন চার মুখ, রাতে শপথ

মন্ত্রিসভায় নতুন চার মুখ, রাতে শপথ
মন্ত্রিসভায় নতুন চার মুখ, রাতে শপথ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২১, ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, নতুন চার সদস্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সূত্র জানায়, মন্ত্রিসভায় আরও রদবদল হতে পারে। এর অংশ হিসেবে বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

এদিকে নতুন রাষ্ট্রপতির শপথ উপলক্ষে বঙ্গভবনের দরবার হলের প্রস্তুতি শেষ হয়েছে। অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে ৩৪৩টি বৈধ ভোট পড়ে। মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

 

যুবায়ের/মি.

 36
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !