মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
নারীদের ডিজিটাল নিরাপত্তায় ইউএন উইমেনের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ২৪ ঘণ্টায় হামে ৩ মৃত্যু, শনাক্ত ১১৩স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি১৫ টাকায় ছয় মাসে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীআগস্টে ১২ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, সেপ্টেম্বরে ছুটি ১১ দিনজামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁনপলাতক শেখ হাসিনার বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশপরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীরদক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎরোহিঙ্গা সহায়তায় আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে অস্ট্রেলিয়াকাঁচামরিচ আমদানি শুরু, দাম কমার আশাআদলতে ড্রোন হামলা: সুদানে ৩৫ জন নিহতইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল ১৪ জনেরওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেয়া হলো ৬০ হাজার মানুষপাকিস্তানে থানায় বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত'ব্রোড পিক’ থেকে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ অভিযাত্রীর মরদেহ উদ্ধারলটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলিব্রাজিলের ভারত সফর নিয়ে ভুটিয়ার কটাক্ষ, ‘সংগ্রামী পরিবারের বিয়েতে শাহরুখকে নাচাতে আনার মতো’বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখভিডিও প্রকাশ করেও সমালোচনা পিছু ছাড়ছে না ভূমি পেডনেকরেরমেঘে ঢাকা রাজধানীর আকাশ, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাপারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, গ্রেপ্তার ১গুমের কারণে মৃত্যু হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডনিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশবাংলাদেশের জনশক্তি রপ্তানি: সংকট নয়, নীতিগত ব্যর্থতার আয়নাবিশ্বমানের পর্যটন খাত গড়তে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী আফরোজা খানমবেনজীরের জামিন বাতিলে উদ্যোগ, অন্য পাসপোর্টের সন্দেহ

সলামপুরে তীব্র লোডশেডিং, বাড়ছে জনভোগান্তি

সলামপুরে তীব্র লোডশেডিং, বাড়ছে জনভোগান্তি
সলামপুরে তীব্র লোডশেডিং, বাড়ছে জনভোগান্তি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন

জামালপুরের ইসলামপুর উপজেলায় দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ। দিনে-রাতে মিলিয়ে কয়েক ঘণ্টার বেশি বিদ্যুৎ মিলছে না। এতে কৃষি। ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষাসহ দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বাসিন্দারা জানান। ‘পৌর এলাকায় কিছুটা বিদ্যুৎ সরবরাহ থাকলেও উপজেলার অধিকাংশ গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না। ফলে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে শিশু। বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।‘

কৃষকরা বলছেন। ‘বিদ্যুতের অভাবে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় ফসল উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে অটোরিকশাচালকসহ বিদ্যুৎনির্ভর পেশার মানুষরা নিয়মিত চার্জ দিতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।‘

শিক্ষার্থীরাও ভোগান্তির বাইরে নয়। রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

স্থানীয়দের দাবি। দীর্ঘদিন ধরে চলা এ সংকটের কারণে উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক মো. আবু সাঈদ জানান। ‘ইসলামপুরে বিদ্যুতের চাহিদা প্রায় ১৬ মেগাওয়াট হলেও বর্তমানে জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৬ থেকে ৮ মেগাওয়াট। উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক হলে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে।‘

এ অবস্থায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

 29
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।