বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সকালের বৃষ্টিতে স্বস্তি ফিরল রাজধানীতেপুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১১ কর্মকর্তার পদে পরিবর্তনব্যয়বহুল ফার্নিচারসহ বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভসোলারের প্রায় সব যন্ত্রপাতি ১ শতাংশ শুল্কে আমদানির সুযোগডেঙ্গু প্রতিরোধে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীরআসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠিএসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরলংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলেরটিসিবির ৫৯ লাখ সুবিধাভোগী বাদ, ভর্তুকি শূন্যে নামানোর পরিকল্পনাঅখিলেশে সাড়া নেই, মায়াবতীর সঙ্গে জোটের পথে ওয়েইসি?কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ৪ কুকুরকানাডাকে ইইউর সহযোগী সদস্য করার উদ্যোগে ট্রাম্পের হুমকিসৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষের পথে, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পেরচীন-পাকিস্তানের নতুন সীমান্ত উদ্যোগ, বিপাকে ভারতদুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: জাতিসংঘ মহাসচিবএইচআইভি সংক্রমণে লাগামহীন বৃদ্ধি, ফিজিতে জরুরি অবস্থাঅস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের ভিসায় নতুন নিয়ম, বাদ পরিবারের সুযোগশততম গোল করে মায়ামিকে শিরোপা এনে দিলেন মেসি‘ওই নারী আমার বান্ধবী’, ভাইরাল ভিডিও নিয়ে পাভেলতিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুজয়পুরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২বিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগ জিয়াউল আহসানের বিরুদ্ধে

অখিলেশে সাড়া নেই, মায়াবতীর সঙ্গে জোটের পথে ওয়েইসি?

অখিলেশে সাড়া নেই, মায়াবতীর সঙ্গে জোটের পথে ওয়েইসি?
অখিলেশে সাড়া নেই, মায়াবতীর সঙ্গে জোটের পথে ওয়েইসি?
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৭, ২০২৬ ০৩:১৮ অপরাহ্ন

উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিএসপি নেত্রী মায়াবতীর সঙ্গে জোটের সম্ভাবনা খতিয়ে দেখছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের কাছ থেকে জোটের প্রস্তাবে স্পষ্ট সাড়া না মেলায় বিএসপির দিকে নজর দিয়েছেন তিনি।

তবে মায়াবতী ও ওয়েইসির মধ্যে জোট চূড়ান্ত হওয়ার কোনো ঘোষণা আসেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে মায়াবতী জানিয়েছিলেন, ২০২৭ সালের নির্বাচনে বিএসপি একাই লড়বে।

ওয়েইসি গত কয়েক মাস ধরে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলোর সঙ্গে জোটের আগ্রহ প্রকাশ করে আসছেন। গত জুলাইয়ে অখিলেশ ও মায়াবতীদুজনের কাছেই জোটের প্রস্তাব দেয়ার কথা জানিয়েছিলেন তিনি। এআইএমআইএম জুনে উত্তরপ্রদেশের প্রায় ২০০ আসনে লড়াইয়ের প্রস্তুতির কথাও জানিয়েছিল।

উত্তরপ্রদেশের রাজনীতিতে দলিত ও মুসলিম ভোট গুরুত্বপূর্ণ হওয়ায় বিএসপি-এআইএমআইএম সমঝোতা হলে তা নির্বাচনি সমীকরণে আলোচনার জন্ম দিতে পারে। তবে এর বাস্তব প্রভাব নির্ভর করবে আসন সমঝোতা, ভোট স্থানান্তর ও স্থানীয় সাংগঠনিক শক্তির ওপর।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।